BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

অভিষেক বন্দোপাধ্যায়কে হাজিরার জন্য নোটিশ CBI-এর

অভিষেক বন্দোপাধ্যায়কে হাজিরার জন্য নোটিশ CBI-এর


Abhishek Banerjee


সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশের মধ্যেই অভিষেককে সিবিআইয়ের নোটিস। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ সিবিআইয়ের। সকাল ১০.৩০টায় জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ, দুপুর ১.৪৫-এ সিবিআইয়ের নোটিস।


কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্রুত অভিষেক বন্দোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ পিটিশন বহির্ভূত। 



পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর মাঝেই আজ দুপুরে অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করে নোটিশ পাঠালো সিবিআই। 

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy