Potato Festival 2023 in Coochbehar
কোচবিহার :-আলু উৎসব কমিটির পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ আলু উৎসব পালিত হল আজ কোচবিহারে ইনডোর স্টেডিয়াম।
এই দ্বিতীয় বর্ষ আলুর উৎসবের শুভ সূচনা করেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান। উপস্থিত ছিলেন কোচবিহার জেলার ক্রিয়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত সহ বিভিন্ন আধিকারিকগণ ।
এ বিষয়ে কোচবিহার জেলার কার্যকরী সভাপতি আলু উৎসব কমিটির সদস্য দিলীপ বণিক জানান ১৪ রকম আলু রয়েছে এই উৎসবে, আজ এই আলু উৎসবে সাড়ে তিনশ জন চাষী অংশগ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই আলুর উৎসব দেখতে আসছে বিভিন্ন মানুষ। পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও লোক আসছে বলে জানান।
এই অনুষ্ঠানটি চলবে আজ এবং কাল। এখানে আলু নিয়ে বিভিন্ন রকম রেসিপি রান্নার প্রতিযোগিতাও হচ্ছে পুরুষ থেকে শুরু করে মহিলাদের মধ্যে ।
কোচবিহারে আলু উৎসব ২০২৩ pic.twitter.com/c3eMrswRAq
— SangbadEkalavya (@sangbadekalavya) April 8, 2023
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ