আবহাওয়ার খবর : উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি/ ঘণ্টা বেগে ঝোড় হওয়ার সম্ভাবনা
আগামী ২৯ এপ্রিল থেকে ৩ মে উওত্তরবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- আগামী ২৯ এপ্রিল বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ৩০ এপ্রিল মাঝারি বৃষ্টি, এবং ১ থেকে ৩ মে অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর- ১ মে থেকে ৩ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামী ২৯ এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভাবে একটি দুটি যায়গায় সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি/ ঘণ্টা বেগে ঝোড় হওয়ার সম্ভাবনা আছে।
৩০ এপ্রিল ও ১ মে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভাবে একটি দুটি যায়গায় সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি/ ঘণ্টা বেগে ঝোড় হওয়ার সম্ভাবনা আছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ