IPL 2023 : উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করলো গুজরাট টাইটানস
ষোড়শ আইপিএলের প্রথম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করলো হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস (Gujarat Titans)।
টসে জিতে হার্দিক পান্ডিয়া ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। ইনিংসের তৃতীয় ওভারে ডেভন কনওয়ের উইকেট হারালেও ঋতুরাজ গায়কোয়ার বাইশ গজে রীতিমত ঝড় তুলে মঈন আলীর সঙ্গে দুরন্ত পার্টনার শুরু গড়ে তোলেন।
মঈন আলি ১৭ বলে ২৩ রান করে আউট হলেও ঋতুরাজ তার গতি ধরে রাখেন। এরপর বেন স্টোক দ্রুত ফিরে গেলে ঋতুরাজ কে কিছুটা সাহায্য করেন রায়াডু (১২ বলে ১২) এবং শিবম দুবে (১৮ বলে ১৯)। শেষ দিকে ধোনী একটি ছয় ও একটি চারের সাহায্যে ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।
ঋতুরাজ নয়টি বিশাল ছক্কা ও চারটি চারের সাহায্যে মাত্র ৫০ বলে ৯২ রান করে আলঝারী জোসেফের বলে আউট হন। শতরান না পেলেও দলকে ১৭৮ রানের লড়াকু জায়গায় পৌঁছে দেন। গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন মোঃ শামী, রশিদ খান এবং আলঝারি জোসেফ।
যেভাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। ঋদ্ধিমান ১৬ বলে ২৫ রান করে আউট হলে সাই সুদর্শন (১৭ বলে ২২) ও বিজয় শংকর (২১ বলে ২৭) গিলকে যোগ্য সহায়তা করে দলকে লড়াইয়ে রাখেন। গিল ৩টি ছয় ও ৬টি চারের সাহায্যে ৩৬ বলে ৬৩ রান করে আউট হন। এরপর রাহুল তেওয়াতিয়া (১৪ বলে অপরাজিত ১৫) এবং রশিদ খান (৩ বলে অপরাজিত ১০) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রাজবর্ধন হাঙ্গারকার।
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রশিদ খান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ