যুব সংগঠন DYFI এর ডাকে উত্তরকন্যা অভিযান, মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ, কাঁদানেগ্যাস, গ্রেফতার
এদিন তিনবাত্তি মোড়ে যেখানে পুলিশ ব্যারিকেড করেছিল, তার আগেই মীনাক্ষী সহ DYFI নেতাকর্মীদের আটকে দেওয়া হয়। অনুমতিপত্রের কাগজ হাতে নিয়ে চিৎকার করতে থাকেন মীনাক্ষী, অভিযোগ তাঁর কোনও কথা না শুনে পাঁজাকোলা করে বামনেত্রীকে অ্যাম্বুল্যান্সে করে তুলে নিয়ে যায় পুলিশ।
মীনাক্ষী সহ বাম যুব নেতাকর্মীদের আটক করে নিয়ে যাওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর ছড়িয়ে পড়তেই নিউজলপাইগুড়ি আউটপোস্টে হাজির হন বাম নেতাকর্মীরা। ছিলেন প্রবীণ সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ