Kaliyaganj : কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে ও পুলিশ সহ দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে দিনহাটায় মিছিল করলো CPI(M)
আজ কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে ও পুলিশ সহ দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে দিনহাটা শহরে মিছিল করলো সিপিআই(এম)।
এদিন দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়।
আজকের এই মিছিল থেকে দুই হত্যাকান্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি,তৃনমূল ও বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। সেইসাথে পুলিশ সহ প্রশাসনের দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি করা হয় ও ঐক্য,সম্প্রীতি রক্ষার আহ্বান জানানো হয় আজকের এই মিছিল থেকে।
আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল,তারাপদ বর্মন, জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস,দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস দেব,গোসানিমারী এরিয়া কমিটির সম্পাদক এমদাদুল হক সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ