Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি বিধায়ক নিখোঁজ ! হ্যান্ডবিল এবং পোস্টার বিলি বঞ্চিত তৃণমূলের

বিজেপি বিধায়ক নিখোঁজ ! হ্যান্ডবিল এবং পোস্টার বিলি বঞ্চিত তৃণমূলের 

poster



গত কয়েকদিন আগেই বঞ্চিত তৃণমূল হিসেবে যারা বৈঠক করেছিল এবার তাদেরই দেখা গেল কুলটির বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামতে। 

কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার নিখোঁজ এমনই হ্যান্ডবিল এবং পোস্টার সাটিয়ে অভিনব বিক্ষোভে নামলো কুলটির তৃণমূল নেতারা।পূর্ণেন্দু রায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নেতাকর্মীরা কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউরোড থেকে নিয়ামতপুর মোড় পর্যন্ত বিভিন্ন এলাকায় পোস্টার লাগায় এবং হ্যান্ডবিল বিল বিলি করে, তাতে লেখা ছিল কুলটির বিধায়ক নিখোঁজ।

তৃণমূল নেতারা জানান ভোটে জেতার পর একবার দুবার তাকে দেখা গেছে দেহরক্ষী নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। মানুষের কোনও আপদে-বিপদে তিনি থাকেন না। এমনকি বহু মানুষের বিধায়কের সই দরকার হয় সে ক্ষেত্রেও তাকে পাওয়া যাচ্ছে না। মানুষজন এসে তৃণমূল নেতাদের সে কথা জানাচ্ছে। 

তৃণমূল নেতারা জানাচ্ছেন বিধায়ককে খুঁজে বার করতেই হবে, প্রয়োজনে আগামীদিনে থানাতেও নিখোঁজের ডাইরি করবেন। কিন্তু বিধায়ককে তাদের চাই। মানুষের দরকারে তিনি থাকছেন না।

বিষয়টি নিয়ে বিজেপির বিধায়ক অজয় পোদ্দারের সহাস্য মন্তব্য তারা আমার নামে পোস্টার লাগাচ্ছে। ভালোই তো। আমার মুখ দেখা যাচ্ছে। তবে আমার নামে পোস্টার না লাগিয়ে তারা তাদের সংসদের নামে পোস্টার লাগাক। কারণ তাকেই আসলে দেখা যায় না। আর তৃণমূল নেতৃত্বকে বলব যে এই বিক্ষুদ্ধদের কাজ দিন। দলে তাদের গুরুত্ব দেওয়া হোক।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code