শহরের মঙ্গল কামনায় রাজপথ জুড়ে আলপনা
গ্রামীন আলপনায় রাজপথ সাজিয়ে শহর পরিষ্কার রাখার বার্তা কৃষ্ণনগর চারুকলার শিল্পীদের।
শহর পরিষ্কার রাখুন,শহর নোংরা করবেন না। প্লাষ্টিক বর্জন করুন, প্লাষ্টিক ফেলে শহর নোংরা করবেন না, জমা জল জমতে দেবেন না,জল অপচয় বন্ধ করুন, এই সব বার্তা দিতে শহরের রাস্তায় আলপনা।
১৫ এপ্রিল বিশ্বশিল্পকলা দিবস ও নববর্ষ বরণে কৃষ্ণনগর চারুকলার এই অভিনব উদ্যোগ শহরের মঙ্গলে আলপনা। প্রায় পঁচিশ জন শিল্পী ও শহরবাসীর উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র পোষ্ট অফিসের মোড় নান্দনিক গ্রামীন আলপনায় সেজে ওঠে।
শিল্পী দীপক বিশ্বাসের উদ্যোগে ও চারুকলার শিল্পীদের হাতে প্রান পায় এই আলপনা। দীপক বাবু বলেন শহরের মানুষ কে সচেতন করতেই আলপনার মাধ্যমে কৃষ্ণনগর চারুকলার অভিনব উদ্যোগ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ