কালবৈশাখী ঝড় : ব্যাপক শিলাবৃষ্টিতে মাথায় হাত উত্তরের কৃষকদের
মধুসূদন রায়,১৫ মার্চ ২০২৩ : ফাল্গুন মাসের শেষ দিনে ঝড়ের দাপটে আক্রান্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরের বেশ কিছু জেলা ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতন কালবৈশাখী আছড়ে পড়লো উত্তরের জেলাগুলিতে। আজ বিকালে বছরের প্রথম কালবৈশাখী আছড়ে পড়লো, সাথে ব্যাপক শিলাবৃষ্টিতে মাথায় হাত উত্তরের কৃষকদের।
জলপাইগুড়ি জেলার বাতাবাড়ির পাশাপাশি ময়নাগুড়ির চারের বাড়ি এলাকায় ব্যাপক শিলাবৃষ্টির ফলে ভুট্টা এবং পাট চাষে ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জলপাইগুড়ির হুসলুডাঙ্গা, সাপ্টিবাড়ী, ধর্মপুর, বাকালি সহ ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে শিলাবৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে রীতিমত চিন্তিত ময়নাগুড়ি ব্লকের মানুষজন। ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকেরা।
পাশাপাশি জানা গেছে, চারের বাড়ি বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা।
এদিন বিকাল নাগাদ প্রবল গতিতে বইতে থাকে হাওয়া পরবর্তীতে শুরু হয় শিলাবৃষ্টি। রাস্তাঘাট যানবাহন নিয়ে চলাচল করা খুবই দুর্লভ হয়ে ওঠে মানুষজনের। কারণ ধুলো দিয়ে ঢেকে যায় রাস্তা ঘাট। জায়গা বিশেষে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ।
বিস্তারিত আসছে...
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ