Group C Scam: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরির হারানোর পথে ৩হাজারের বেশি কর্মী! OMR প্রকাশ SSC-র
এবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-এর OMR শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ৩১৭৮ জনের ওএমআর শিট প্রকাশ করল কমিশন।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিরাট তথ্য সামনে আসার পর ৩,৪৭৮ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেয়। সেই মতো তালিকা প্রকাশ করার পর ৩,১৭৮ জনের ওএমআর প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই তালিকা প্রকাশ করলো কমিশন।
গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া ৩৪৭৮টি ওএমআর শিটের মধ্যে ৩০০টি অবিকৃত। বাকিগুলোতে গোলমাল রয়েছে। এরপরেই ৯ই মার্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাকি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ