গোসানিমারী উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যাবসায়ীকে মারধর ও ছিনতাই, থানায় অভিযোগ
দিনহাটা
গোসানিমারী উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যাবসায়ীকে মারধর ও ছিনতাই, থানায় অভিযোগ, জানান IC।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ সিতাই থেকে গৌরাঙ্গ সরকার নামের এক ব্যাবসায়ী ব্যাবসা করে বাইকে চেপে দিনহাটা কৃষি মেলার উদ্যেশ্যে নিজের বাড়ি আসছিলেন। ঠিক সেই সময় ওই ব্যাবসায়ী গোসানিমারী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছানো মাত্রই একটি বাইক তার বাইকে ধাক্কা মারে এবং অন্য আর একটি বাইক অনেক সময় ধরে তাকে ফলো করে আসছিল, সেই বাইকটি সামনে দাড়িয়ে পরে। এবং দুটি বাইকে থাকা ৫-৬ জন তার মাথায় হেলমেট দিয়ে আঘাত করে রক্তাত্ব করে তার কাছে থাকা ব্যাবসার প্রায় লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয়।
এরপর স্থানীয়রা ওই ব্যাবসায়ীর চিৎকার শুনে ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোসানিমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করায়। এরপর ওই ব্যাবসায়ী গভীর রাত আনুমানিক তিনটে নাগাদ দিনহাটা থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে দিনহাটা থানার আইসি সুরজ থাপা বুধবার সকাল আটটা নাগাদ জানান ,থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ