Latest News

6/recent/ticker-posts

Ad Code

মালয়েশিয়া থেকে পুরস্কার জয় করে এলো নৃত্যবাসা

মালয়েশিয়া থেকে পুরস্কার জয় করে এলো নৃত্যবাসা


women dance




রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

মালয়েশিয়া থেকে পুরস্কার জয় করে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের নাম উজ্জ্বল করলো সিঁথি চ্যাটার্জী।

dance women

জানা যায় কয়েকদিন আগে বর্ধমানের প্রতিষ্ঠিত নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যবাসা ও হিন্দুস্তান আর্ট এন্ড মিউজিক সোসাইটির হাইকমিশন অফ ইন্ডিয়া এবং আই.সি.সি.আর মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় শাস্ত্রীয় সংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে আন্তর্জাতিক নৃত্য গুরু অমৃতা দাসের তত্ত্বাবধানে বর্ধমান থেকে ২০জনের একটি দল মালয়েশিয়ায় নৃত্য পরিবেশন করেন।

women and men


মালেশিয়া থেকে তারা মানুষের মন জয় করে ফিরে এলেন। জানা গিয়েছে পন্ডিত প্রসেনজিৎ পোদ্দারের আমন্ত্রণে মালয়েশিয়ায় মঞ্চে অত্যন্ত সুনামের সাথে নৃত্য পরিবেশন করে নৃত্যবাসার প্রেরণার শিল্পীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সোমনাথ পান্ড, তুনা রুদ্র, মোহনা ঘোষ, সিঁথি চ্যাটার্জি ও শিশু শিল্পী অরিশা পাল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code