Latest News

6/recent/ticker-posts

Ad Code

খাসি ছাগল চুরি করে পালাতে গিয়ে বুড়িরহাট বাজারে ধোলাই খেল দুই চোর

খাসি ছাগল চুরি করে পালাতে গিয়ে বুড়িরহাট বাজারে ধোলাই খেল দুই চোর

goat



দিনহাটা:

গর্ভডাঙ্গা থেকে খাসি ছাগল চুরি করে পালাতে গিয়ে বুড়িরহাট বাজারে গণধোলাই খেল দুই চোর,আটক করল পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে রবিবার দুপুরে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খোঁচাবাড়ি সংলগ্ন গর্ভডাঙ্গার বাসিন্দা বাবুলু রায় বৈদ্যের বাড়ির পেছনে বাঁধা ছিল তার নিজের খাসি ছাগল। সেই খাসি ছাগল টিকে বাইকে তুলে চম্পট দেয় দুই যুবক।

এরপর সেই খাসি ছাগলের মালিক চোর চোর বলে চিৎকার করে তাদের পিছু নেয়। পাশাপাশি খাসি ছাগলের মালিক মর্নেয়া গ্রামে তাদের নিকট আত্মীয়দের ফোন করে বিষয়টি জানান এবং রাস্তায় নজর রাখতে বলেন। ঠিক কিছুক্ষণ পর ওই খাসি ছাগল নিয়ে বাইক করে দুই যুবক মর্নেয়া দিয়ে বুড়িরহাট এর দিকে যাচ্ছিল ঠিক তখন খাসি ছাগলের নিকট আত্মীয়রা তাদের পিছু ধাওয়া করে। অবশেষে বুড়িরহাট বাজারে এসে স্থানীয়দের সহায়তায় আটক হয় খাসি ছাগল চুরি করে চম্পট দেওয়া দুই যুবক ও চুরি যাওয়া খাসি ছাগলটি।

প্রথমে গণধোলাই খায় দুই যুবক সঞ্জয় বিশ্বাস ও শুভময় রায়। দুজনের বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর জায়গীর বালাবাড়ি এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ। পুলিশ পৌঁছে দুই যুবককে আটক করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা খাসি ছাগলের প্রকৃত মালিককে খাসি ছাগলটি তুলে দেয়। এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

ভিডিও দেখতে ক্লিক করুন- https://youtu.be/z7T8XYHu5DM
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code