পথ কুকুরকে নির্মমভাবে পাথর ছুড়ে মারার অভিযোগ দায়ের থানায়
জলপাইগুড়ি শহরে পথ কুকুরকে নির্মমভাবে পাথর ছুড়ে মারার অভিযোগে শুক্রবার জলপাইগুড়ির মহামায়া পাড়ার এক যুবকের নামে জলপাইগুড়ি কতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল এনিমেল হেল্পলাইন জলপাইগুড়ির সদস্যরা।
অভিযোগ, জলপাইগুড়ির মহমায়া পাড়া এলাকার এক যুবক একটি বড় পাথর নিয়ে পথ কুকুরকে ছুড়ে মারে এবং তার ভিডিও ধারণ করে। পরবর্তীতে একটি সোশাল সাইটে তা ভাইরাল হয়।
আর এই ভিডিওটি দেখে এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি এনিমেল হেল্পলাইন জলপাইগুড়ির সদস্যরা জলপাইগুড়ি কতোয়ালি থানায় এসে অভিযোগ দায়ের করে এবং ঐ যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ