Anubrata Mandal : ব্যর্থ সকল চেষ্টা! তিহাড় জেল এখন অনুব্রতর ঠিকানা
সকল প্রচেষ্টা ব্যর্থ। এখন তিহাড় জেল হল অনুব্রত মণ্ডলের নতুন ঠিকানা। প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারির সঙ্গে এবার তিহাড় জেরেই ঠাঁই হচ্ছে বীরভূমের কেষ্টর।
গরুপাচারকাণ্ডে ধৃত বীরভূমরে তৃণমূল জেলা সভাপতিকে ২৩ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের । রাউস অ্যাভিনিউ কোর্ট (Raus Avenue Court) অনুব্রতকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গত বছর ১১ অগাস্ট বোলপুর থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ১৭ নভেম্বর আসানসোল জেলেই, তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।
গত বছর ১৯ ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে, ED-র আবেদনে ছাড়পত্র দেয় রাউস অ্যাভিনিউ আদালত। এরপর চেষ্টা করলেও দিল্লী যাত্রা আটকানো যায়নি। শেষে দোল যাত্রার দিন দিল্লীতে নিয়ে যাওয়া অনুব্রত মণ্ডলকে।
এবার, আদালতের নির্দেশ তিহাড় জেলেই যেতে হল অনুব্রত মণ্ডলকে। ৩ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডল এবং হিসাব রক্ষক মণীশ কোঠারীকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ