Primary TET: স্বচ্ছভাবেই হবে পরবর্তী ধাপ? কতটা আশাবাদী টেটে প্রথম এনা
আজ প্রকাশিত হল রাজ্য প্রাথমিক টেটের ফল। গতকাল ফাইনাল অ্যানসার কি প্রকাশ করে পর্ষদ এরপর আজ প্রকাশিত হল ফল। প্রথম দশে রয়েছে ১৭৭ জন। প্রাথমিক টেট ২০২২-এ প্রথম হয়েছেন বর্ধমানের এনা সিং।
প্রাথমিক টেটে প্রথম দশে স্থান পেয়েছে ১৭৭জন। প্রথম হয়েছেন এনা সিং। দ্বিতীয় হয়েছেন চারজন। দ্বিতীয় হয়েছেন মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসুরায়। পরীক্ষার ৬০দিনের মাথায় ফল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ই ডিসেম্বর ২০২২-এ রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক টেট। আর আজ প্রকাশিত হল ফল। ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ৬লক্ষ ২০ হাজার প্রার্থীর ফল প্রকাশিত হয়েছে।
এই ফলে খুশি এনা সিং। তাঁর কথায় তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না যে তিনি টপ র্যাঙ্ক করেছেন। কোনো রুপ কোচিং বা টিউশন ছাড়াই পড়াশুনা করে এই সাফল্যে খুশি এনা ও তাঁর পরিবার। আগামীদিনে প্রাথমিক শিক্ষক পদে জয়েন করতে পাবেন বলেই আশাবাদী তিনি। তাঁর কথায়, প্রসেসিং চলছে এখন দেখা যাক কি হয়। কোচিং ছাড়াই এই সাফল্যের পিছনে পরিশ্রমই মূল কারণ বলে জানান তিনি। তিনি লাগাতার পড়াশুনা করেছেন। মেহনতেই সাফল্য। সিটেটেও ভালো করেছেন তিনি বলেই জানান।
বিস্তারিত ভিডিওতে- ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন- Video News
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ