Cow Hug Day : আবেদন প্রত্যাহার , 14 ফেব্রুয়ারি 'গরু আলিঙ্গন দিবস' নয়
Cow Hug Day : পশুকল্যাণ মন্ত্রকের আবেদন ছিল যে লোকেদের ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গন করা উচিত, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মেমের বন্যার মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে।
ভারতের পশু কল্যাণ বোর্ড ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে আলিঙ্গন করার বিষয়ে এক বিবৃতি জারি করেছিলো। বিবৃতিতে বলাহয়েছিলো-" সমস্ত গরু প্রেমীরা আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি গরু আলিঙ্গন দিবস হিসাবে পালন করুন। তাতে মা গরুর গুরুত্ব আমাদের স্মরণে থাকবে এবং আমাদের জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে।"
কিন্তু এই গো আলিঙ্গনের আবেদন প্রত্যাহার করে বোর্ডের সচিব এস কে দত্ত এক বিবৃতিতে বলেছেন, "competent authority and Ministry of Fisheries, Animal Husbandry and Dairying এর নির্দেশ অনুসারে, 14 ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস উদযাপনের জন্য ভারতের পশু কল্যাণ বোর্ড কর্তৃক জারি করা আবেদন প্রত্যাহার করা হয়েছে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ