Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sabuj Sathi : সবুজ সাথী প্রকল্পের অষ্টম পর্বের সাইকেল বিতরণ

সবুজ সাথী প্রকল্পের অষ্টম পর্বের সাইকেল বিতরণ

sabuj sathi


রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:

সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনসস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও আছড়া রায় বলরাম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫৩৭ জন ছাত্রছাত্রীদের হাতে বৃহস্পতিবার সকালে তুলে দেওয়া হলো সবুজ সাথী প্রকল্পের অষ্টম পর্বের সাইকেল।


এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর কল্যাণ দপ্তরে আধিকারিক শুভাশীষ মিশ্র সহ আছড়া যজ্ঞেশ্বর ইনসস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব্যসাচী মাহাতা,আছড়া রায় বলরাম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দিরা ঘোষ,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

sabuj sathi

এদিন অনগ্রসর কল্যাণ দপ্তরে আধিকারিক শুভাশীষ মিশ্র জানান আজই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের এক অনুষ্ঠান থেকে সবুজসাথী প্রকল্পের অষ্টম পর্বের উদ্বোধন করবেন। তারই পরিপেক্ষিতে আজ সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনসস্টিটিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২২৮জন ছাত্র এবং আছড়া রায় বলরাম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০৯জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হলো।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code