ক্রিকেটের সব ফর্ম্যাটেই শীর্ষে ভারত, ইতিহাস গড়লেন রোহিত
টেস্ট, ওডিআই, টি২০ ক্রিকেটের সব ফর্ম্যাটেই শীর্ষে ভারত। যা ইতিহাসে প্রথমবার। এই প্রথম আইসিসি ব়্যাঙ্কিংয়ে ভারত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একই সঙ্গে শীর্ষ র্যাঙ্কিংয়ে।
নাগপুরে জয়ধ্বজা উড়িয়েই রোহিতরা প্যাট কামিন্সদের সিংহাসনচ্যুত করেছেন। ভারত চার পয়েন্টে পিছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারতের ঝুলিতে এখন টেস্টে ১১৫ পয়েন্ট। এর আগেই ভারত টি-২০ ও ওয়ানডে ফরম্যাটে শীর্ষ স্থান আরোহণ করেছিল। রোহিত শর্মার অধিনায়কত্বে এক অনন্য পালক জুড়ল।
এরপর ভারত-অস্ট্রেলিয়া ১৭-২১ ফেব্রুয়ারি দিল্লিতে খেলবে দ্বিতীয় টেস্ট। ১-৫ মার্চ, তৃতীয় টেস্ট হবে ধরমশালায়। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে। বলাই বাহুল্য প্রথম টেস্ট জিতে ভারত বাড়তি অক্সিজেন পেয়ে গেল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ