Latest News

6/recent/ticker-posts

Ad Code

Platinum Digital Award : প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ

Platinum Digital Award: প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ



প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে (Platinum Digital Award) সম্মানিত পশ্চিমবঙ্গ। নয়াদিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প পুরস্কৃত হল কেন্দ্রের কাছে। ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মন্ত্রকের প্লাটিনাম অ্যাওয়ার্ড (Platinum Digital Award) জিতে নিল বাংলার এই প্রকল্প। অ্যাপ ও ডিজিট্যাল মাধ্যমকে ব্যবহার করে রাজ্য সরকারের এই প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। সেই জন্যই এই পুরস্কার বলে জানানো হয়েছে। এই পুরস্কার নেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।



দুয়ারে সরকার (Duare Sarkar), তৃতীয় বার ক্ষমতায় আসা তৃণমূলের এক বড় হাতিয়ার। একুশের নির্বাচনের প্রাক্কালে 'দুয়ারে সরকার' কর্মসূচীর সূচনা করে মমতা বন্দোপাধ‍্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের রাজ‍্য সরকার। স্বাস্থ‍্যসাথী থেকে লক্ষ্মীভাণ্ডার একাধিক প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁঁছে দিয়েছে 'দুয়ারে সরকার' কর্মসূচী। ক্ষমতায় আসার পরেও সেই প্রকল্পকে বহাল রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃনমূল সরকার।



এখনও পর্যন্ত এই প্রকল্পের মোট পাঁচটি দফা শেষ হয়েছে এবং প্রায় ৬ কোটি ৬০ লক্ষ মানুষের কাছে সফলভাবে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে। রাজ্যে মোট ৩ লাখ ৬১ হাজার ক্যাম্প চালানো হয়েছে। দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা নানাভাবে আলোচনায় এসেছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code