Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sharmeen Akhee: মেকআপ রুমেই অগ্নিদগ্ধ আঁখি, পুড়লো দেহের ৩৫%

Sharmeen Akhee: মেকআপ রুমেই অগ্নিদগ্ধ আঁখি, পুড়লো দেহের ৩৫%

Sharmeen Akhee


শ্যুটিং সেটেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশী অভিনেত্রী শারমিন আঁখি। বাংলাদেশি ছবি তথা নাটকের জনপ্রিয় মুখ শারমিন আঁখি ঢাকার মিরপুরে একটি নাটকের সেটে এই দুর্ঘটনার কবলে পড়েন। জানা যাচ্ছে, শক সার্কিট জনিত কারণে বিস্ফোরন ঘটে সেই শ্যুটিং সেটে। আগুনে পুড়ে গেছে অভিনেত্রীর হাত-পা ও শরীরের কিছু অংশ।



ঘটনার পরেই তড়িঘড়ি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। চিকিৎসরা জানিয়েছেন, আঁখির শ্বাসনালী-সহ শরীরের ৩৫% পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মিরপুরের একটি নতুন শ্যুটিং সেটে ‘অমীমাংসিত প্রেম’ নাটকের শুটিং চলাকালীন সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।



পরিচালক আশফাকুল আলম সে দেশের সংবাদমাধ্যমকে জানান, 'আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। আঁখি পরের দৃশ্যের জন্য একাই মেকআপ রুমে রেডি হচ্ছিল। গিয়ে দেখি তাঁর অবস্থা খারাপ—হাত, পায়ের চামড়া পুড়ে গেছে। তখনই আমরা মিরপুর একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি।’



আপতত বন্ধ ‘অমীমাংসিত প্রেম’ নাটকের শ্যুটিং। গোটা ইউনিট জুড়ে আতঙ্কের পরিবেশ। এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code