Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News : বদলে গেলো মাধ্যমিক পরীক্ষার তারিখ , এখনি দেখেনিন নতুন পরীক্ষা সূচি

Breaking News : বদলে গেলো  মাধ্যমিক পরীক্ষার তারিখ , এখনি দেখেনিন নতুন পরীক্ষা সূচি 


students



মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, ২০২৩-র মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023) শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ। সূচি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি- ইতিহাস পরীক্ষা এবং ২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে। কিন্তু আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে(Sagardighi By-Eection 2023)। বুধবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এরপরই মাধ্যমিক পরীক্ষার সূচিতে বদল আনলো পর্ষদ । 


জানা গিয়েছে, আগামী ৩১ জানুয়ারি এই উপনির্বাচনের নোটিফিকেশন বের হবে। নমিনেশন জমার শেষ দিন ধার্য হয়েছে ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি নমিনেশনের স্ক্রুটিনি এবং ১০ ফেব্রুয়ারি প্রার্থীপদ বাতিলের কথাও জানানো হয়েছে। এরপর ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে হবে উপনির্বাচন(Sagardighi By-Election)। ফল প্রকাশ পাবে ২ মার্চ।

ফলে পূর্ব ঘোষিত মাধ্যমিক পরীক্ষার সূচী অনুসারে ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে পরীক্ষা হওয়া অসম্ভব আর তাই এই পরিবর্তন। ২৭ তারিখের ইতিহাস পরীক্ষা নতুন সূচী অনুসারে এখন হবে ১ মার্চ। 

দেখেনিন বিজ্ঞপ্তি 

notification


বাকি সকল পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code