Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাতির শুঁড় দেখে আঁতকে উঠে ঘর থেকে দৌড়

ঘরের ভিতর শুয়ে ছিল দম্পতি, হাতির শুঁড় দেখে আঁতকে উঠে ঘর থেকে দৌড়ে পালালো



ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝাড় মাগুরামারী এলাকায়। জানা গেছে সোমবার গভীর রাতে জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে এবং এলাকায় তিনটি বাড়ি ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা। কিন্তু তবুও হাতিটি এলাকায় তান্ডব চালিয়ে থাকে।

জানা গেছে, এদিন ঝাড় মাগুরমারী এলাকার বাসিন্দা প্রদীপ রায় তার স্ত্রী সন্তানদের নিয়ে শুয়ে ছিল কিন্তু মাঝরাতে ঘরের ভিতর হাতির শুঁড় দেখে আঁতকে উঠেন। এর পর তড়িঘড়ি দৌড়ে পালান।

প্রদীপ রায় জানান, তার ঘরের টিন ভেঙে ধান নিয়ে যায় হাতিটি। এর পর একে একে তিনটি বাড়ি ভাঙচুর চালায়। ফেরর পথে ফের আর একবার প্রদীপ রায়ের ঘরে ঢুকে তান্ডব চালায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code