Latest News

6/recent/ticker-posts

Ad Code

মিড ডে মিল প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

মিড ডে মিল প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল 

Mid day meal


মিড ডে মিল প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে এবার রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। কয়েকদিন আগে থেকে চলছিল জল্পনা। শোনা যাচ্ছিল এবার মিগ ডে মিলের হাল হকিকত খতিয়ে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে। আর ঠিক তেমনি রবিবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় রাজ্যের প্রতিনিধি দল।



সূত্রের খবর এই দলে মোট ১১ জন রয়েছেন। কলকাতা বিমানবন্দরে নামার পর নিউটাউনের এক হোটেলে চলে যান তাঁরা। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘুরে ঘুরে দেখবেন রাজ্যে মিড ডে মিল প্রকল্পের হাল হকিকত। এদিকে রাজ্যের মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল আসায় উৎসাহী গেরুয়া শিবির।



অন্যদিকে, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এবিষয়ে আত্মবিশ্বাসী। এর আগেও একাধিক বিষয়ে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আবাস যোজনা প্রকল্প নিয়েও রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল। এবার মিড ডে মিল নিয়ে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code