ঘন কুয়াশার কারনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ১৭ আহত ২২
বেইজিং: চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে রবিবার একটি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবরে- "দুর্ঘটনায় 17 জন মারা গেছে, 22 জন আহত হয়েছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে," স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি আরও জানিয়েছে "দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা হচ্ছে ।"
জানা গিয়েছে, কুয়াশায় রাস্তায় দৃশ্যমান্যতা শূন্য ছিল। তারই মধ্যে একটা গাড়ি সজোরে এসে ধাক্কা মারে অন্য একটি গাড়িকে। এরপরই হয় বড় দুর্ঘটনা। কুয়াশার মধ্যে অভিযান চালিয়ে ১৭টি দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ