Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৬০ পাতার চার্জশিট ! স্ত্রী-পুত্রের নাম দেখেই কাতর আর্জি মানিকের , কি বললেন তিনি !

১৬০ পাতার চার্জশিট ! স্ত্রী-পুত্রের নাম দেখেই কাতর আর্জি মানিকের , কি বললেন তিনি !


manik bhattacharjee



প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট দল ইডি। মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম, ১৬০ পাতার চার্জশিট জমা দিল ইডি।


ইডি সূত্রে খবর, মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম। সেখানে মানিকের স্ত্রী, পুত্র ছাড়াও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কথাও উল্লেখ করা হয়েছে।


গত ১০ অক্টোবর এই মামলায় মানিককে গ্রেফতার করে ইডি। আদালতের নির্দেশ ছিল ৬০ দিনের মধ্যে মানিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হবে। ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল তদন্তকারী সংস্থা। ১৬০ পাতার চার্জশিটের সঙ্গে ৬০০০ পাতার তথ্য তুলে ধরা হয়েছে।


দেড়শো পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে মানিককেই দুর্নীতির কিংপিন বলে উল্লেখ। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে মানিক কীভাবে জড়িত ছিলেন, কীভাবে অনলাইন ক্লাস ও অফলাইন রেজিস্ট্রেশনের নামে বেসরকারি ডিএলএড কলেজ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে এবং মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের সংস্থা কীভাবে লাভবান হয়েছে তার উল্লেখ রয়েছে চার্জশিটে। ইডি-র সাপ্লিমেন্টারি চার্জশিটে মানিকের স্ত্রীরও নাম রয়েছে বলে খবর সূত্রের।


স্ত্রী-পুত্রের নাম দেখেই আবেগপ্রবণ হয়ে পড়লেন মানিক। তাঁর কথায়, আমাকে মেরে ফেলো, কিন্তু স্ত্রী-পুত্রকে জড়িয়ো না। এই বিষয় নিয়ে আদালত থেকে বেরনোর সময় স্ত্রী এবং পুত্রকে নিয়ে কাতর আর্জি করলেন তিনি। মানিকের আবেদন, মামলায় তাঁর স্ত্রী-পুত্রকে যেন জড়ানো না হয়।


আদালক কক্ষ থেকে বেরিয়ে তাঁর আইনজীবীর কাছে চলে যান মানিক ভট্টাচার্য। তাঁকে গিয়ে বলেন, ‘আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলে ও স্ত্রী’কে জডিয়ো না।’ এরপরই সংবাদমাধ্যমের তরফে মানিকের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি উত্তরে বলেন, ‘আমি আগেও কিছু বলিনি। এখনও আমার কিছু বলার নেই।’

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code