Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত এক, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

ফের পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত এক, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

Road Accident




জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ



জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগদ ধুপগুড়ি থেকে ফালাকাটা গামী রাজ্য সড়কের গোড়ের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বাইক চালক মরঙা থেকে ধূপগুড়ির দিকে দ্রুতগতিতে এসে রাস্তায় থাকা এক সাইকেল আরোহীর পিছনে ধাক্কা মারে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন সাইকেল আরোহী, ঘটনাস্থলে মৃত্যু হয় বলে বলে জানা যায় সাইকেল আরোহীর।



তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ধুপগুড়ির দমকল বিভাগে। ঘটনাস্থলে দমকল কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। অপরদিকে বাইক চালক গুরুতর অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।



মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করে ধূপগুড়ি থানার পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code