মেসি নাকি এমবাপে, সোনার বুটের দৌড়ে কে এগিয়ে?
১৮ই ডিসেম্বর কাতারে ফুটবল বিশ্বযুদ্ধের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি অন্যদিকে এমবাপে। দুই মহাতারকার লড়াই মে এই ম্যাচে অন্যমাত্রা রোগ করেছে তা বলার অপেক্ষা রাখে না। কাতার বিশ্বকাপে এই দুই দলের তেই বিশ্বকাপ জিতুক সেই দলেই তৃতীয়বার বিশ্বকাপ জিতবে। অন্যদিকে দেখার কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে কে জয় করে সোনার বুট।
ফুটবলের দুই মহাতারকাই কাতার বিশ্বকাপে পাঁচটি করে গোল করেছেন। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) মেসি সোনালি ফর্মে রয়েছেন। পাশাপাশি এমবাপেও রয়েছেন জীবনের অন্যতম সেরা ফর্মে। মেসি ৩টি অ্যাসিস্ট করেছেন। এমবাপে করেছেন ২টি অ্যাসিস্ট। তবে মেসি ৫৭০ মিনিট মাঠে থেকেছেন। সেখানে তুলনামূলক ভাবে ৪৭৭ মিনিট মাঠে থেকেছেন এমবাপে। রবিবার দুজনের একজন সোনার বুট জয়ী হবেন।
শুধু মেসি আর এমবাপেই নন রয়েছেন আরো দুই তারকা। দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ ফরাসি তারকা অলিভার জিরু। দুজনেই চারটি করে গোল করেছেন। মেসি, এমবাপেকে টপকে তাঁদের মধ্যে কেউ সোনালি বুট জেতেন কিনা সেদিকেই চোখ থাকবে সকলের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ