🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

Lalon Seikh Death Case: লালন শেখের রহস্যমৃত্যু কাণ্ডে CBI-কে ভর্ৎসনা হাইকোর্টের

Lalon Seikh Death Case: লালন শেখের রহস্যমৃত্যু কাণ্ডে CBI-কে ভর্ৎসনা হাইকোর্টের


highcourt



বগটুই কাণ্ডে অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু কাণ্ডে সিবিআইকে ভর্ৎসনা হাইকোর্টের। সিবিআই হেফাজতে মৃত্যু হয় লালন শেখের। আত্মহত্যা দাবি সিবিআইয়ের। লালন শেখের মৃত্যু কাণ্ডে হাইকোর্টে ভর্ৎসনার মুখে সিবিআই। 




 'বিচারাধীন বন্দিকে নজরে রাখা কি আপনাদের দায়িত্ব নয়?' লালন শেখের মৃত্যুতে এবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে সিবিআই। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, 'সিবিআই হেফাজতে একজনের মৃত্যু হল। আত্মহত্যা বলছে, সেটি কি অস্বাভাবিক মৃত্যু? যেকোনও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেই FIR জরুরি'।



এদিন গরু পাচার মামলায় হাইকোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি চলাকালীন আইনজীবী জানায় লালন শেখের মৃত্যু কাণ্ডে তদন্তকারী অফিসারের নামে এফ আই আর হয়েছে বলে অনুব্রতকে জামিন দেওয়া উচিত হবে না। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। 
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ