Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রেনে কাটা পড়ে মৃত্যু , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বামনহাটে

বাড়ির কাছেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বামনহাটে



দিনহাটা ২'নং ব্লকের বামনহাট পাথরসন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সংশ্লিষ্ট ওই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম রাজেশ সরকার,বয়স আনুমানিক ৪০ বছর। মঙ্গলবার রাত দশটা ৪৫ মিনিট নাগাদ শিলিগুড়ি থেকে বামনহাট গামী DMU প্যাসেঞ্জার ট্রেনটি বামনহাটে ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটে। ফলে টুকরো টুকরো হয়ে যায় ওই ব্যক্তির দেহ।

যদিও গতকাল রাতে কেউ দুর্ঘটনার খবর জানতেন না। বুধবার সকালে স্থানীয়রা প্রাত:ভ্রমনে বেরিয়ে দেখতে পান ট্রেন লাইনে একটি মানুষের দেহ টুকরো টুকরো হয়ে আছে। কাছে গিয়ে দেখেন মৃত ওই ব্যক্তির বাড়ি সেই দুর্ঘটনা গ্রস্থ এলাকাতেই। বলা যায় বাড়ির কাছেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।

বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনহাট স্টেশনের রেল পুলিশ ও সাহেবগঞ্জ থানার পুলিশ। এরপর মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহারে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code