Latest News

6/recent/ticker-posts

Ad Code

Alizeh: সালমানের হাত ধরেই বড় পর্দায় আসছেন ভাগ্নী আলিজেহ

Alizeh: সালমানের হাত ধরেই বড় পর্দায় আসছেন ভাগ্নী আলিজেহ

Alizeh


এবার বড় পর্দায় আসছেন সলমান খানের ভাগ্নি আলিজেহ। সমীরা রেড্ডি, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, স্নেহা উল্লা, জারিন খান, আয়ুশ শর্মা মতো অনেক নতুন ট্যালেন্টকে হাজির করেছেন সলমান। এবার বড় পর্দায় হাজির হচ্ছেন আলিজেহ।

Alizeh



সলমনের দিদি আলভিরা ও অতুল অগ্নিহোত্রী মেয়ে আলিজেহ। জানা যাচ্ছে, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির ছবি দিয়েই বলিউডের পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন আলিজেহ। শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Alizeh



বলিউডে এক সময় অভিনয় করতেন অতুল অগ্নিহোত্রী। তারপর সিনেমা পরিচালনাও করেন। প্রযোজনা করেছেন সলমানের একাধিক ছবি। ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ছবির প্রযোজনা করেছেন অতুল।

Alizeh



আলিজেহের মা আলভিরা ফ্যাশন ডিজাইনার। আলিহেজ বহুদিন থেকে বলিউডে পা রাখার প্রস্তুতি চালু করেছে। 

Alizeh



এবার অভিনয় জগতে প্রবেশ করবেন আলিজেহ। সিনেমার নাম ঠিক না হলেও অভিনয় শুরু হয়ে গিয়েছে বলে খবর।

Alizeh



পরিচালক সৌমেন্দ্র এর আগে ‘জামতারা’ ওয়েব সিরিজ তৈরি করেছিল। যা কিনা দারুণ প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে। এছাড়াও ‘বুধিয়া সিং’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন সৌমেন্দ্র। সৌমেন্দ্রর ছবিতেই আত্মপ্রকাশ করতে চলেছেন আলিজেহ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code