হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে
হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের চিকিৎসা চলছে ফুটবল সম্রাটের। হঠাৎ করেই পেলে অসুস্থ হয়ে পড়ে, ভর্তি করানো হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেলের শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না। শরীরের বিভিন্ন অংশ ফুলে রয়েছে তাঁর। খাওয়া-দাওয়া করতে পারছেন না।
সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে। কোলন ক্যান্সারে আক্রান্ত পেলে। হৃদযন্ত্রেও জটিল সমস্যা রয়েছে। বেশ কিছু জটিল সমস্যার সাথে রয়েছে বার্ধক্যজনিত সমস্যা। বার্ধক্যজনিত সমস্যার কারণে হুইল চেয়ারে চলাফেরা করতে হয় তাঁকে। হাঁটাচলা করতে পারেন না।
পেলের পরিবারের তরফে জানানো হয়েছে, হঠাৎ করেই পেলে অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে তাঁর খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পেলের হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনও উপায় ছিল না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ