লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষনা মমতার
চলছে দুয়ারে সরকার। দুয়ারে সরকারেই করা যায় লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার আরো এক ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার বা আধার কার্ডে নাম না থাকলেও মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা (Lakshmir Bhandar) বুধবার সাফ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার নেতাজি ইন্ডোরে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "ভোটার তালিকায়, আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে না বলে ভুলভাল কথা ছড়াচ্ছে অনেকে। বাজে কথা। আমরা ওসব মানি না। যে আধার কার্ড করাবে, করাতে পারে। দুয়ারে সরকার চলছে। ওতে একটি প্রভিশন আছে। ভোটার, আধার না করালে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বাংলা থেকে এমন কখনও বলা হবে না।"
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষনা দেন। এই প্রকল্পে সাধারণ মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং এসসি, এসটি, ওবিসি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ