‘বেনামি আবেদন’ নিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য
‘বেনামি আবেদন’ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। আর সেখানেও ধাক্কা খেল রাজ্য। ‘বেনামি আবেদন’ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। স্কুল শিক্ষা দফতরের সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশও বহাল।
'কার নির্দেশে অবৈধদের শূন্যপদে নিয়োগের জন্য আবেদন কমিশনের?' নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচাপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীদের কাছে জানতে চান, কার নির্দেশে করা হয় এহেন আবেদন। ‘কমিশনকে সামনে রেখে কার নির্দেশে শূন্যপদে অবৈধদের নিয়োগ? কে করল বেনামি আবেদন? বিচারপতির প্রশ্নের জবাবে কোনও লিখিত প্রমাণ দাখিল করতে পারেননি কমিশনের আইনজীবী। উত্তর না পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
‘কমিশনের নামে আবেদন হলেও, এটা কমিশনের করা নয়, কেউ করিয়েছে, শূন্যপদে অবৈধদের চাকরির জন্য আবেদন, এটা বেনামি আবেদন’। নিয়োগ মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানান বিচারপতি।
‘কীভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন? একজন সচিবকে তলবের নির্দেশ কীভাবে চ্যালেঞ্জ করা যায়?’ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। ‘বেনামি আবেদন’ মামলায় সিবিআই তদন্তের নির্দেশও বহাল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ