Manik Bhattacharjee: ফের জামিনের আবেদন খারিজ হল মানিক ভট্টাচার্যের
ফের জামিনের আবেদন খারিজ হল মানিক ভট্টাচার্যের। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করলো ইডির বিশেষ আদালত। আগামী ৭ই ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে।
আয়কর (Income Tax) দিলেও কেউ অপরাধের বাইরে যায় না, আদালতে সওয়াল ইডির। এছাড়াও ইডির তরফে বলা হয়েছে, ‘৩০ কোটি টাকার সম্পত্তি মিলেছে, আরও মিলতে পারে। সময়সাপেক্ষ তদন্ত, প্রতিদিন দুর্নীতির অঙ্ক বেড়েই চলছে। জটিল আর্থিক দুর্নীতি, এটা একটা ধারাবাহিক অপরাধ’।
নিজের জামিনের পক্ষে এদিন জোর সওয়াল করেন মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যের সওয়াল সওয়াল, ‘তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব? কোথাও পালাব না, তদন্তে সবরকম সাহায্য করব, আমাকে জামিন দেওয়া হোক’।
মানিক ভট্টাচার্যের সেই আবেদন গ্রহনযোগ্য হয়নি। এই দুর্নীতিতে শুধু মানিক নয় মানিকের ছেলে-স্ত্রী সহ অনেকেই যুক্ত আছে। 'দুর্নীতির জন্য নষ্ট হয়েছে কয়েক প্রজন্মের ভবিষ্যৎ। শিক্ষা ব্যবস্থা নষ্ট মানে বাংলার ভবিষ্যৎ নষ্ট’, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ