ব্যাংক খুলতেই চক্ষু চরক গাছ, ওয়াল কেটে ব্যাংকের লকার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জানা গেছে, সজনা পাড়া এলাকার সমবায় কৃষি উন্নয়ন সমিতির একটি সিএসপি সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, ঘটনায় ৪৯৯৮৪ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রতিদিনের মতো আজ সকালে যখন ব্যাংক খুলতে যায় আধিকারিকেরা এর পরই দেখেন ওয়াল কেটে ব্যাংকের জিনিস পত্র লন্ড ভন্ড অবস্থায় পড়ে রয়েছে।
এরপর এই ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার আই.সি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামীণ পুলিশ সুপার ওয়াংডেং ভুটিয়া।
ব্যাংকের সিসিটিভি ফুটেজ ধুপগুড়ি থানার আইসি নিজে সরজমিনে খতিয়ে দেখেন।
পুলিশ সূত্রে অনুমান, গতকাল দিনভর বৃষ্টি আর সেই সুযোগে দুষ্কৃতিরা তান্ডব চালায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ