Latest News

6/recent/ticker-posts

Ad Code

Alia Bhatt: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পোশাক ব্র্যান্ড নিয়ে হাজির আলিয়া ভাট

Alia Bhatt: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পোশাক ব্র্যান্ড নিয়ে হাজির আলিয়া ভাট 





অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরে আমূল পরিবর্তনের সঙ্গে মানানসই পোশাক নিয়ে এবার হাজির অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। মা হতে চলেছেন তিনিও। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য নতুন ফ্যাশান ট্রেন্ড আনতে নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ড 'এডা মাম্মা' নিয়ে হাজির আলিয়া। ইতিমধ্যেই নিজের মেটারনিটি ওয়্যার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করে ফেলেছেন আলিয়া।



মেটারনিটি ওয়্যার ব্র্যান্ডের জন্য ফটোশ্যুটের ভিডিয়ো পোস্ট করে আলিয়া লিখেছেন, 'নতুন মা দের জন্য অনেক ভালোবাসা নিয়ে ১৪ অক্টোবর আসছে এডা মাম্মা মেটারনিটি ওয়্যার।'



'এডা মাম্মা' ব্র্যান্ডটির উদ্বোধন হয়েছিল দু'বছর আগেই। ভিডিয়োতে অলিভ গ্রিন, কালো, হলুদ, আকাশি সহ বিভিন্ন রঙের মেটারনিটি পোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। কখনও বেবি বাম্পে হাত দিয়ে পোজ দিয়েছেন, কখনও আবার যোগাসন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code