India vs Bangladesh: ৭বছর পর চলতি বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে ভারত, রইল সূচি
২০১৫-এর পর কেটে গেল সাত বছর আর সাত বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দল। চলতি বছরেই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। তারপর হবে দুই টেস্ট ম্যাচের সিরিজ।
ওয়ান ডে সিরিজের সূচি:
প্রথম ওয়ান ডে ম্যাচ, ৪ ডিসেম্বর, মীরপুর
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ, ৭ ডিসেম্বর, মীরপুর
তৃতীয় ওয়ান ডে ম্যাচ, ১০ ডিসেম্বর, মীরপুর
টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট ম্যাচ, ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট ম্যাচ, ২২-২৬ ডিসেম্বর, মীরপুর
২৭ ডিসেম্বর সফর শেষ করে দেশে ফিরবে ভারতীয় দল।
এদিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান বলেছেন, 'সম্প্রতি ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় দ্বৈরথ দুর্দান্ত কিছু ম্যাচ দেখেছে। বহু প্রতীক্ষিত এই সিরিজটির জন্য দুই দেশের ক্রিকেটভক্তরাই অপেক্ষা করে রয়েছেন। আমাদের সঙ্গে আলোচনা করে সূচি চূড়ান্ত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে রয়েছি।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ