সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য ধুপগুড়িতে
ধুপগুড়ি, জয়ন্ত বর্মণ
কলা গাছে ফাঁস লাগা ব্যাক্তির দেহ মিললো সাত সকালে।জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ড সংলগ্ন ভাওয়াল পাড়া এলাকায় এদিন স্থানীয়রা সকাল বেলা মৃত দেহটি দেখতে পান। ধুপগুড়ি থানায় খবর পৌঁছাতে ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ।
পরবর্তীতে জানা যায় , মৃত ব্যাক্তি ভাওয়াল পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ নন্দী(৩৫)। পরিবার সূত্রে খবর পেশায় ধুপগুড়ি এর এক জুতার দোকানে কর্মচারীর কাজ করতেন। গতকাল সন্ধ্যা থেকেই তার কোন খোঁজ মেলেনি বলেই দাবি পরিবারের। আজ সকালে স্থানীয়রা বাড়ির অদূরেই কলা গাছে ফাঁস লাগা অবস্থায় দেখতে পায়। যদিও কলা গাছ ভেঙে গলায় ফাঁস লাগা অবস্থায় ছিল বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হবে । এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ