Latest News

6/recent/ticker-posts

Ad Code

Yohani: বলিউডে পা রাখছেন ইয়োহানি, আসছে মানিকে মাগে হিথের হিন্দি ভার্সন

Yohani: বলিউডে পা রাখছেন ইয়োহানি, আসছে মানিকে মাগে হিথের হিন্দি ভার্সন







'মানিকে মাগে হিথে' এক সময়ের ভাইরাল গান। শ্রীলঙ্কান তরুণী ইউটিউবার ইয়োহানি ডি সিলভার গলায় ‘মানিকে মাগে হিথে’ ঝড় তুলেছিল সোশ‍্যাল মিডিয়ায়। মুঠো ফোনে এই গানের রমরমা মার্কেট। সিংহলি ভাষার সেই গানের মিউজিক মন কেড়েছিল সকলের। গানটি প্রথমে গেয়েছিলেন শ্রীলঙ্কার র‌্যাপার সথিশন রথনায়কা; পরে ইয়োহানির সঙ্গে কাভার করেছেন তিনি। এরপর একাধিক ভারতীয় তারকা সিংহলি গায়িকার গানে কোমর দুলিয়েছিলেন। এবার সেই সিংহলি গায়িকা ইয়োহনি পা রাখছেন বলিউডে।




শীঘ্রই আসছে অজয় দেবগনের 'থ‍্যাঙ্ক গড' আর এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটতে চলেছে ইয়োহনির। ইয়োহনি এই ছবিতে 'মানিকে মাগি হিথে'-র হিন্দি ভার্সন গাইলেন। আর গান রেকর্ডের পর তিনি জানিয়েছেন, হিন্দি 'মানিকে মাগে হিথে' গাওয়া ছিল তার কাছে বড় চ‍্যালেঞ্জ। ‘থ্যাঙ্ক গড’র ইয়োহানির এই গানের পরিচালনায় তানিষ্ক বাগচি।




পরিচালক ইন্দ্র কুমারের আসন্ন ছবি ‘থ্যাঙ্ক গড’এ ‘মানিকে মাগে হিথে’ দেখানোর জন্য প্রস্তুত। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় ​​দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং। এই ছবিতে সিদ্ধার্থের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রকুল প্রীত সিং-কে। ২৫শে অক্টোবর অর্থাৎ দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code