Primary Recruitment: ৩৯২৯ পদে নিয়োগে ডেডলাইন দিয়ে দিল আদালত
প্রাথমিকে ৩৯২৯ শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত। ২০২২-এর পর এখনও প্রাথমিকে ৩৯৩৯ শূন্যপদ ফাঁকা রয়েছে। আগামী ১১ই নভেম্বরের মধ্যে সেই শূন্যপদ পূরণের নির্দেশ দিল আদালত।
হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ৩ হাজার ৯২৯টি শূন্যপদে অবিলম্বে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রত্যেকটি পদে যাতে যোগ্য ব্যক্তি নিয়োগ পান, সেটিও নিশ্চিত করতে চেয়েছে আদালত। বলা হয়েছে, মামলাকারী চাকরীপ্রার্থীদের নথি, মার্কশিট ও মেধাতালিকা খতিয়ে দেখে নিয়োগপত্র হাতে তুলে দিতে হবে। এবং এই গোটা প্রক্রিয়াটি শেষ করতে হবে ১১ নভেম্বরের মধ্যে।
২০১৪, ২০১৬ ও ২০২০ এর নিয়োগের পরেও এখনো একাধিক শূন্যপদ ফাঁকা রয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন কিছু প্রার্থী। যোগ্য প্রার্থীদের নিয়োগ করার দাবি তোলে মামলাকারীরা। পরে দেখা যায় সাড়ে ষোলো হাজার শূন্যপদের মধ্যে এখনও ৩ হাজার ৯২৯টি পদ রয়েছে। সেগুলিতেই নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য অবিলম্বে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ