ভুল প্রশ্নের মামলায় আরও ২২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
দিনের পর দিন একে একে চাকরি পাচ্ছে বঞ্চিত চাকরীপ্রার্থীরা। ভুল প্রশ্নের মামলায় আরও ২২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ইতিপূর্বে টেটের প্রশ্নের ভুল থাকার মামলায় চারদফায় ২৩ জন, ৫৪ জন, ১১২ জন ও ৬৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল আদালত। এবার আরও ২২ জন।
২০১৪ সালের টেট পরীক্ষা প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলা হয়। ভুল প্রশ্নগুলিতে যেসব পরীক্ষার্থী উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই অনুযায়ী প্রার্থীদের নম্বর বাড়লেও নিয়োগ করা হয়নি বলে আদালতের দ্বারস্থ হন তাঁরা।
পুজোর আগে ৯২৩ জন যোগ্যপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। পাশাপাশি, কাউন্সেলিংয়ের দিনই গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যোগ্যপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ