এশিয়া কাপে খেতাবি লড়াইয়ে আজ ২২ গজে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
এশিয়া কাপে খেতাবি লড়াইয়ে আজ ২২ গজে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট ১৬ ম্যাচ মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ১১বার জয় পেয়েছে শ্রীলঙ্কা, ৫ বার জয় পেয়েছে পাকিস্তান। আজ জয় হবে কার সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
ম্যাচ কবে?
১১ সেপ্টেম্বর, রবিবার
কোথায় হবে খেলা?
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
ম্যাচ শুরুর সময়
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টা নাগাদ।
কোথায় দেখা যাবে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা পাকিস্তান-শ্রীলঙ্কার এই ম্য়াচটি দেখতে পারবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ