Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুড়িরহাট আমতলায় রাস্তার পাশে থাকা মাইলস্টোনে ধাক্কা বাইকের- গুরুতর আহত ২

বুড়িরহাট আমতলায় রাস্তার পাশে থাকা মাইলস্টোনে ধাক্কা বাইকের- গুরুতর আহত ২





দিনহাটা:

ঘটনার বিবরণে জানা গিয়েছে মঙ্গলবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিট নাগাদ বুড়িরহাট বাজার সংলগ্ন আমতলা এলাকায় রাস্তার পাশে মাইলস্টোনে ধাক্কা মারে একটি বাইক।

এই ঘটনায় বাইক চালক এবং বাইকে থাকা আর এক যুবক দুজনেই গুরুতর আহত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে দুজনকেই স্থানীয়রা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে এনে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করে নাজিরহাট ফাঁড়িতে নিয়ে যায়।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। যদিও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবকের নাম জানা যায়নি।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code