ছেলের হাতে মা খুন! চাঞ্চল্য এলাকাজুড়ে
ছেলের হাতে মা খুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ির বানারহাটে। ঘটনার সূত্রপাত টাকা নিয়ে ছেলে মায়ের বচসা। রাতভর মায়ের মৃতদেহ আগলে একই ঘরে রাত কাটালেন অভিযুক্ত ছেলে।
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
ঘটনাটি জলপাইগুড়ির বানারহাট এলাকার তেলিপাড়া চা বাগানের ঘটনা। জানা গেছে, টাকা নিয়ে বচসা, নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো ছেলে।তার পর রাতভর মায়ের মৃত দেহ আগলে একই ঘরে রাত্রি বাস খুনে অভিযুক্ত ছেলের । মৃত মহিলার নাম বাবলী ওরাও (৬২), তেলিপাড়া চা বাগানের কুমা লাইনের বাসিন্দা। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে বানারহাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম উত্তম ওরাও।
মৃত মহিলা বাবলি ওরাও প্রতিদিন মেয়ের বাড়িতে চা খেতে যেতেন। কিন্তু সোমবার সকালে আর চা খেতে যান নি, তাই মেয়ে মায়ের খোঁজ করতে বাড়িতে আছে। মা কে বাড়িতে খুঁজতে এলে দেখতে পায় ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে মা। পাশেই বসে রয়েছে তার ভাই উত্তম ওরাও। তখনি প্রথম প্রকাশ্যে আসে বিষয় টি। সাথে সাথে খবর দেওয়া হয় তেলিপাড়ার পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বানারহাট থানায়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবক কে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান কুড়ি হাজার টাকা নিয়ে মা ও ছেলের মধ্যে বচসা। টাকা মা না দিতে পারায় খুন করে ছেলে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে খবর।
মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ