মধ্যরাত্রে স্বাধীনতা উদযাপন' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ তৃণমূল কংগ্রেসের 'মধ্যরাত্রে স্বাধীনতা উদযাপন' অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এখানে বক্তব্যদিতে গিয়ে এদিন মিডিয়ার ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী রাগ উগরে দেন। মিডিয়া বিজেপির কথা শুনে মুখ্যমন্ত্রীর ইমেজ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সকাল বেলাই সাবজেক্ট ঠিক করে দেওয়া হয় বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, খেতে গিয়ে, নাচতে গিয়ে শুধু মমতা ব্যানার্জী, মমতা ব্যানার্জী করে লাফায় মিডিয়া গুলো।
এদিন তিনি আরও বলেন- TRP বাড়ানোর জন্য মিডিয়া গুলি নোংরা কথা বলে, বদনাম করার জন্য কেউ বলছে কত গরু পাওয়া গেলো, ওনারা বলেছেন ওনারা বলেছেন বলে মিডিয়া গুলো বদনাম করছে। সূত্রের কথা বলছে। সূত্রকি মলমূত্র!
অনুব্রতকে নিয়েও এদিন বলেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন-কেষ্টকে কেন গ্রেফতার করলেন। একটা ইলেকশনেও বেড় হতে দেননি কেষ্টকে। কেষ্টকে জেলে আটকালে কি হবে! ছেলেটা গত দুবছর অনেক কষ্ট করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ