Latest News

6/recent/ticker-posts

Ad Code

চা বাগান থেকে উদ্ধার এক ব‍্যক্তির পচা গলা দেহ, চাঞ্চল‍্য এলাকাজুড়ে

ডুয়ার্সের চা বাগান থেকে এক ব্যক্তির পঁচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বানারহাট এলাকায়

Dead body found



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


বুধবার সকালে ডায়না চা বাগানের ৩১সি জাতীয় সড়ক সংলগ্ন অর্জুনবাড়ি এলাকা থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করল বানারহাট থানার পুলিশ। অনেকদিন আগে মৃত্যু হওয়ায় মৃতদেহটি পচন ধরে যাওয়ার কারনে পুলিশ পরিচয় জানতে পারেনি। তবে পরনে জামা কাপড় দেখে পুরুষের মৃতদেহ বলে প্রাথমিক অনুমান। বানারহাট পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। রাস্তার পাশে মৃতদেহ পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।




স্থানীয় সুত্রে জানা যায়, জনশুন্য এলাকা থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয়। এদিন চা বাগানের শ্রমিকরা কারন খুজতে গিয়ে দেখেন মানুষের মৃতদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।




বানারহাট পুলিশ সুত্রে জানা যায়, মৃতদেহ পচন ধরে যাওয়ায় পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code