North Bengal Weather Report : তীব্র দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গ, তবে রয়েছে আশার কথা
দীর্ঘ প্রায় সপ্তাহ খানেক থেকে বৃষ্টির দেখা নেই বললেই চলে। বরং তীব্র তাপদাহে জ্বলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। যদিও ইতিমধ্যে দার্জিলিং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, তবে তা পরিমানে অল্প।
কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিন দিনাজপুর, মালদা প্রভৃতি স্থানে তীব্র তাপদাহে অসুস্থ হচ্ছে মানুষজন।
তবে এবার আশার বানী শোনালো India Meteorological Centre (IMD), 13 জুলাই প্রকাশিত আবহাওয়া দপ্তরের বার্তায় জানানো হয়েছে ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর এবং দক্ষিন দিনাজপুর, মালদায় বিক্ষিপ্তভাবে একদুটি স্থানে হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ