ফের অর্পিতা-তৃণমূল যোগের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর! মমতাকে কটাক্ষ
ফের অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগসূত্রের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অর্পিতা-তৃণমূল যোগসূত্র দাবি করে ট্যুইটারে তিনি লিখেছেন, কথায় আছে, বিপদের সময় নাকি মানুষকে ভালো করে চেনা যায়। কিন্তু দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না। যখন ববির ওখানে যেত আসত, পার্থদার সঙ্গে তৃণমূলের মঞ্চ আলো করে ভোটের প্রচার করত, তখন তো দেখলেই বলতেন, কেমতি আছন্তি। এখন একটু খোঁজ নিয়ে জিজ্ঞেস করুন, কেমতি আছন্তি?
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা, গহনা ও বেশ কিছু মোবাইল উদ্ধারের পর অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যোগ সূত্রের দাবি তুলেছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও বারবার তৃণমূল-অর্পিতা যোগ অস্বীকার করছে তারপরেও ফের একবার অর্পিতা- তৃণমূল যোগ সূত্রের দাবি তুললেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ