Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC SCAM: SSKM-এ ভর্তি পার্থ

SSKM-এ ভর্তি পার্থ



Partha Chaterjee

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় গ্রেফতার শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তারির পরেই তার স্বাস্থ্য পরীক্ষা করে ইডি। এরপর তাঁকে ব্যাংকশাল আদালতে তোলা হয়। ইডি ১৪ জনের জেলা হেফাজত চায় আদালতে কিন্তু আদালত পার্থ চট্টোপাধ্যায়কে দুই দিনের জেলা হেফাজতে পাঠিয়েছে।




পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে সমস্ত রকম চিকিৎসার বন্দোবস্ত করা নির্দেশ দিয়েছে আদালতে। এরপর SSKM হাসপাতালে ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।




এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা গ্রেফতার। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ টানা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার। ‘আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল’, গ্রেফতারির পরেই দাবি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code